ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রেলওয়ে স্টেশন, প্লাটফর্ম -ট্রেনের ভেতর ধূমপান নিষিদ্ধ : রেলমন্ত্রী

দেশের সব রেলওয়ে স্টেশন, প্লাটফর্ম ও ট্রেনের ভেতর প্রকাশ্যে ধূমপান এবং তামাকমুক্ত ঘোষণা করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রেল ভবনে ‘ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোবাকো ফ্রি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, শুধু আইন করে, প্রচারণা বাড়িয়ে এটি বন্ধ করা সম্ভব নয়, যদি তামাকের উৎস বন্ধ করা না যায়।


মন্ত্রী বলেন, রেলওয়েতে প্রকাশ্যে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ। ট্রেনে যাত্রী যাতে তামাক জাতীয় দ্রব্য নিয়ে ভ্রমণ করতে না পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। মাঠ পর্যায়ে পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এটি কার্যকর করা হবে বলে মন্ত্রী জানান।


যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের অর্থায়নে রেলপথ মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে। এর উদ্দেশ্য হচ্ছে- শিশু, নারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারীসহ অধূমপায়ী যাত্রীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে সুরক্ষা প্রদান। পানের পিক মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে রেল স্টেশন ও ট্রেনের ভেতর পান-জর্দা বা সাদাপাতার ব্যবহার নিষিদ্ধ করা।


রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানষ) প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (মাদক অনুবিভাগ) ইসরাত চৌধুরী প্রমুখ।


আর প্রকল্পের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি প্রকল্প পরিচালক গোলাম মহিউদ্দিন ফারুক।

ads
ads
ads

Our Facebook Page

↑